হকির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নামে ফাঁকা আওয়াজ রাজ্য অলিম্পিকের!

Date:

Share post:

রাজ্য হকি সংস্থার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নামে ফাঁকা আওয়াজ দিলেন ত্রিপুরা অলিম্পিক সংস্থার কর্তারা! নিজেদের দায়িত্ব ক্রীড়া দপ্তরের কাঁধে চাপিয়ে ক্রীড়াপ্রেমীদের বোকা বানানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এতে অলিম্পিক সংস্থার বিরুদ্ধেই সন্দেহ দেখা দিয়েছে!
রাজ্যে হকির নামে কেলেঙ্কারি রূপক গোষ্ঠীর বিরুদ্ধে বারবার উঠিয়েছেন অলিম্পিকের বর্তমান বিপ্লবীরা। কিন্তু এখন সেই কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন নিজেরাই! সেই চিরাচরিত রোগ! রাজ্য দলে বাইরের খেলোয়াড়! এই দুর্নীতি সামনে আসতেই শোকজ করা কথা বলা হয় হকি ত্রিপুরা সংস্থার সচিব দেবাশীষ ভৌমিককে। ত্রিপুরা দলে কেন ভিন রাজ্যের খেলোয়াড় রাখা হলো এনিয়ে জবাব চেয়েছিল ত্রিপুরা অলিম্পিক সংস্থা। ৭২ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু ওই শো-কজের জবাবে কি এলো বা ঘটনায় দোষী কারা এবিষয়গুলি প্রকাশ্যে না এনে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হলো! সচিব দেবাশীষ ভৌমিককে ডেকে এনে বলানো হলো তিনি নাকি জানেন না কিভাবে বাইরের প্লেয়ার রাজ্যদলে খেলেছে! শুধু দলের ম্যানেজারকে বলী দেয়ার পক্ষে সওয়াল গাইলেন অলিম্পিকের কর্তারা! অথচ রাজ্য সংস্থার সম্মতি ছাড়া জাতীয় আসরে কোনো খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা যায় না। শুধু প্লেয়ার লিস্ট নয়, প্লেয়ার রেজিস্ট্রেশনের সময় রাজ্য সংস্থার সচিব থেকে অনলাইনে সম্মতি নেয়া হয় ওটিপি-র মাধ্যমে। তাই হকির সচিব জানেন না, এমনটা হতেই পারে না।
পাশাপাশি অলিম্পিক সংস্থা গোটা ঘটনার দায় এড়িয়ে ক্রীড়া দপ্তরের কোর্টে বল ঠেলে দিতে পারে না। হকি সংস্থাটি স্বশাসিত এবং অলিম্পিক সংস্থার অনুমোদিত। দায় তাই পুরোপুরি তাদের।
এই ঘটনা শুধু এবারই হয় নি। অভিযোগ, হকি সংস্থার এক যুগ্ম সচিব অতীতেও এভাবে বহু আসরে টাকার বিনিময়ে বাইরের প্লেয়ার খেলিয়েছে। শুধু তাই না, এক অটো চালককে কোচ বানিয়ে স্থানীয় জুনিয়র ও সাব-জুনিয়র দলের রাজ্যের উদীয়মান খেলোয়াড়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। এমনকি হকির বিভিন্ন জাতীয় ও জোনাল আসরের প্রাইজমানির টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সব মিলিয়ে গত দুই বছর ধরে হকি সংস্থার ওই যুগ্ম সচিবের নেতৃত্বে ঘোটালা চলছে। উত্তরপূর্ব এক আসরের প্রাইজমানির টাকা আত্মসাৎ করা, ত্রিপুরা ভবনে থেকে টাকা না দিয়ে চলে আসা – আরো গুরুতর অভিযোগ ওই চুনোপুঁটিদের বিরুদ্ধে রয়েছে। ফলে তদন্ত হলে কেঁচো খুঁড়তে কেউটে বেড়িয়ে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...