ভারতীয় ক্রিকেট দলের মহাতারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে গত এক মাস ধরে একাধিক জল্পনা চলছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে রোহিত শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া প্রকাশ্যে রহিতের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই ঘটনা নিয়ে নির্বাচকদের সঙ্গে ঠান্ডা লড়াই লেগে রয়েছে বোর্ড কর্তাদের। নির্বাচকদের দাবি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের সিরিজের প্রথম দুটি ম্যাচে ভালো খেলতে পারেননি রোহিত। এরপর একটি গুজব রটে লর্ডসেই শেষ তার আন্তর্জাতিক ম্যাচ। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার শুরু হয় জাতীয় দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এবং বাকিদের নিয়ে। এরপরই ময়দানে নামেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সচিব দেবজিত শইকিয়া। তিনি জানিয়েছিলেন রোহিত কোনভাবেই অবসর নিচ্ছেন না। আরো অনেক দিন তিনি খেলবেন। লর্ডসের মাটিতে ১৩৮ রান করে মহা তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা নিজেও বুঝিয়ে দিয়েছিলেন তিনি এখনো ফুরিয়ে যান নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, নির্বাচকরা কোনভাবেই রোহিত শর্মাকে মাথায় রেখে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান না। তারা নতুন কাউকে সুযোগ দিতে চান। সেই কারণে বোর্ড কর্তাদের পাশাপাশি রোহিত কেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল, যে তাকে আর বিশ্বকাপের ভাবনায় রাখা হচ্ছে না। কিন্তু বোর্ড সচিব দেবজিত শইকিয়া প্রকাশ্যে রোহিতের পাশে দাঁড়ানো নির্বাচকরা ও বিষয়টি ভালো নজরে নেয়নি বলে খবর। এক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন নির্বাচক প্রধান আগরকর। জানা গেছে মহা তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে নাকি জোর করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই কারণেই নির্বাচক হিসেবে আগরকরের মেয়াদ বাড়ানো হলেও তাকে আর তার পদে রাখা হবে না। ভিভি এস লক্ষণকে প্রধান নির্বাচক পদে আনা হতে পারে বলে খবর। বদলানো হতে পারে বাকি নির্বাচকদেরও। সেপ্টেম্বরেই বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হবে।


