৬০০ টেস্ট, শ্রীলঙ্কায় মাইল ফলকের সামনে দাঁড়িয়ে ভারত

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একটি মাইলফলক স্পর্শ করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ আগস্ট থেকে শুরু হবে দু’দেশের প্রথম টেস্ট। এই টেস্ট টি ভারতের ৬০০ তম টেস্ট ম্যাচ হতে চলেছে। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে মাত্র দুটি দেশ ৬০০ টি বা তার বেশি টেস্ট খেলেছে। এই তালিকায় এতদিন পর্যন্ত ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এবারে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে চলেছে ভারত। তবে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড। তাদের পরিসংখ্যানে রয়েছে ১০৯৭ টি টেস্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া খেলেছে ৮৮২ টি টেস্ট। আর ভারত এখন পর্যন্ত টেস্ট খেলেছে ৫৯৯ টি। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ক্যারিবিয়ানদের ঝুলিতে রয়েছে ৫৯৬ টি টেস্ট। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা এখন পর্যন্ত খেলেছে ৪৮৭ টি টেস্ট। ৪৭৯ টি টেস্ট খেলে ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৭১ টি টেস্ট খেলে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। ৩২৯ টি টেস্ট খেলে অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। নবম স্থানে থাকা বাংলাদেশ ১৫৯ টেস্টে খেলেছে। দশম স্থানে থাকা জিম্বাবোয়ে খেলেছে ১৩০ টি টেস্টে। যুগ্মভাবে একাদশ স্থানে রয়েছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। দু’দেশই এখন পর্যন্ত খেলেছে ১৩টি করে টেস্ট। ১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল ভারত। এখন পর্যন্ত ৫৯৯ টি টেস্টের মধ্যে ভারতীয় ক্রিকেট দল জিতেছে ১৮৬ টিতে। অস্ট্রেলিয়া জিতেছে সর্বাধিক ৪২৬ টি টেস্ট। জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। জিতেছে ৪০৫ টি টেস্ট। ১৯১ টি টেস্টে দক্ষিণ আফ্রিকা এবং ১৮৭ টি টেস্টে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারাতে পারলে ভারত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুগ্মভাবে জয়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত এখন পর্যন্ত ৪৬ টি টেস্ট খেলে ২২ টিতে জিতেছে। হেরেছে মাত্র ৭ টিতে। শেষবার ২০২২ সালে শ্রীলংকার মাটিতে রোহিত শর্মার নেতৃত্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...