শ্রীলংকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলতে ইতিমধ্যেই কলম্বো পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার থেকে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে অনুশীলনে দুবার চোট পেলেন অধিনায়ক শুভমান
গিল। অধিনায়কের চোট রীতিমতো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার নেটে ব্যাটিং করার সময় প্রথমবার চোট পান শুভমান। তার বুড়ো আঙ্গুলে চোট লাগে। মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ব্যাট রেখে বেরিয়ে আসেন নেট থেকে। ছুটে যান দলের ফিজিও। কিছুক্ষণ বিশ্রাম করার পর পুনরায় ব্যাটিং অনুশীলন শুরু করেন তিনি। পরে আবার স্লিপে ক্যাচিং অনুশীলনের সময়ে তিনি ডান হাতে চোট পান। যন্ত্রণায় হাত ধরে বসে পড়েন। শুভমানের জন্য দ্বিতীয়বার মাঠে ঢুকতে হয় ফিজিওকে। এগিয়ে আসেন ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ ও। দুবার আঘাত পেলেও ভারতীয় শিবির থেকে শুভমানের চোট নিয়ে কিছু জানানো হয়নি।টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, অধিনায়কের চোট গুরুতর নয়। প্রস্তুতি ম্যাচ খেলতে কোনো রকম সমস্যা হবে না তার। প্রথমবার অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরে গেলেনশুভমান। তবে সাই সুদর্শনকে এই ম্যাচে পাবে না ভারত। তার পায়ে চোট রয়েছে। সুদর্শন এখনো ব্যাঙ্গালোরের সেন্টার অফ এক্সিলেন্স এ রয়েছেন। ধারনা করা হচ্ছে তিনি চলতি সপ্তাহের শেষ দিকে শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।


