বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজ মানি ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠলো গোলমাল একাদশ। আগামী ২০ আগস্ট সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে গোলমাল একাদশ খেলবে সকাল বেলা দলের বিরুদ্ধে । শুক্রবার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একতরফা খেলে জয় ছিনিয়ে নেয় গোলমাল একাদশ। দলের পক্ষে হাস হ্যাটট্রিক করেন। এছাড়া উঁচাবাই এবং ফিডের গোল করেন। দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেন হাস। খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য।


