রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব ১৫ বালকদের জাতীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসরে খেলার যোগ্যতা অর্জন করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর। শুক্রবার পানিসাগরের শারীর শিক্ষণ মহাবিদ্যালয় মাঠে আসরের ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে দেয় গোমতী জেলার গরিয়া একাডেমি মডেল স্কুলকে। আসরের হট ফেভারিট স্পোর্টস স্কুলের ফুটবলাররা শুরু থেকেই ম্যাচে লাগাম নিজেদের হাতে তুলে নেয়। শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য বজায় রেখে ৪-২ গোলে জয়লাভ করে । বিজয়ী দলের পক্ষে খোমেন্দ্র রিয়াং হ্যাটট্রিক করে। আসরের সেরা ফুটবলারের সম্মান পায় খোমেন্দ্র। এছাড়া অপর গোলটি করে কামিতজয় রিয়াং। বিজীত দলের পক্ষে জোড়া গোল করে আদর জমাতিয়া। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। এর আগে সকালে অনুষ্ঠিত হয় আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে প্রত্যাশিতভাবেই শক্তিশালী ত্রিপুরার স্পোর্টস স্কুল পানিসাগর জয় লাভ করে। ৭-০ গোলে বিধ্বস্ত করে পশ্চিম জেলার সিনোড ইংলিশ মিডিয়াম স্কুলকে । বিজয়ী দলের পক্ষে খোমেন্দ্র রিয়াং হ্যাটট্রিক করে। এছাড়া দলের পক্ষে মাসকারিয়ান রিয়াং দুটি, সান দেববর্মা এবং দুলনানঘা রিয়াং একটি করে গোল করে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়েছিল ৫-০ গোলে। খেলা পরিচালনা করেন শিব সাধন জমাতিয়া। চরম উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে গোমতী জেলা টাই ভেঙে পরাজিত করে উত্তর জেলাকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে ফাইনালে খেলা ছাড়পত্র আদায় করে গোমতী জেলার গরিয়া একাডেমি মডেল স্কুল। খেলা পরিচালনা করেন সত্যেনজ্যোতি চাকমা। বিকেলে ফাইনাল ম্যাচ শেষে হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ সুব্রত মুখার্জির কাপ ফুটবলে সেরা পানিসাগরের ত্রিপুরা স্পোর্টস স্কুল
Date:
Share post:


