মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সূচি ঘোষণা

Date:

Share post:

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ২৮ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে এই লড়াই। হংকং বনাম থাইল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট। ৫ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। মহিলাদের এশিয়া কাপের সবকটি ম্যাচই হবে দিবা রাত্রির। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। সবকটি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। গ্রুপ এ’তে রয়েছে ভারত। ৩০ আগস্ট প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড। ৩ সেপ্টেম্বর ভারত দ্বিতীয় ম্যাচে খেলবে হংকং এর বিরুদ্ধে। ৫ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ বি’তে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী। 6 সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।গ্রুপ পর্বে প্রতিটি দেশ খেলবে একে অপরের বিরুদ্ধে। প্রথম দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। উল্লেখ করা যেতে পারে ২০১২, ২০১৬ এবং ২০২২ সালে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...