দুরন্ত লড়াই করলেও স্বপ্ন পূরণ হয় নি রাজ্যের আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু অর্সিয়া দাসের। সার্বিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা দুটি আন্তর্জাতিক নর্ম পায় রাজ্যের এই গর্ব। মহিলা আন্তর্জাতিক মাস্টারের স্বন্মান পাওয়া অর্শিয়া নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এখন যাচ্ছে হাঙ্গেরিতে। ১৫-২৩ আগস্ট হাঙ্গেরিতে হবে ২২০০ ঊর্ধ্ব রেটিং দাবা প্রতিযোগিতা। এই আসরে খেলে ২৫ আগস্ট দেশে ফিরবে সোনার মেয়ে। সার্বিয়ার আসরে ৪০ রেটিং বাড়িয়েছে সে। গত ২-৩ মাসে বাকু ওপেন, মঙ্গোলিয়ায় এশিয়ান আসর, ইতালিতে ওয়ার্ল্ড ইয়ুথ, পেরাসিন-এ ওপেন আসর এবং সার্বিয়াতে ওপেন আসর খেলে ক্লান্ত অর্সিয়া। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে চলছে।


