১৭ সুব্রত মুখার্জী কাপ ফুটবলের রাজ্য সেরা হওয়ার লড়াই আজ

Date:

Share post:

রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে আজ। রমেশ স্কুল মাঠে রবিবার সকালে হবে দুটি সেমিফাইনাল এবং বিকেলে হবে রাজ্য সেরা হওয়ার লড়াই। আসরের প্রথম সেমিফাইনালে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে পশ্চিম জেলার বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে গোমতী জেলা খেলবে খোয়াই জেলার বিরুদ্ধে। বিকেলে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ। এদিকে শনিবার দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে বাধার ঘাটের ত্রিপুরার স্পোর্টস স্কুল ৫-০ গোলে হারায় ঊনকোটি জেলার স্কুলকে। বিজয়ী দলের পক্ষে নাইথক জমাতিয়া জোড়া গোল করে। এছাড়া দলের পক্ষে সাচলাং জমাতিয়া, গোবিন্দ চরণ জমাতিয়া এবং রজত দেববর্মা ১ টি করে গোল করে। খেলা পরিচালনা করেন নন্দনারায়ণ জমাতিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে খোয়াই জেলার হলিক্রস স্কুল ১-০ গোলে পরাজিত করে সিপাহীজলা জেলার টাকার জলা স্কুলকে। বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করে জন কাইপেং । খেলা পরিচালনা করেন নগেন্দ্র জমাতিয়া। দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনালে গোমতী জেলার গরিয়া একাডেমী ২-১ গোলে হারায় ধলাই জেলাকে। বিজয়ী দলের পক্ষে নাইসিং জমাতিয়া এবং অমিত ত্রিপুরা টি করে গোল করে। খেলা পরিচালনা করেন টিংকু দে। দিনের শেষ কোয়ার্টার ফাইনালে পশ্চিম জেলার সিনোড ফাউন্ডেশন স্কুল ৩-১ গোলে পরাজিত করে উত্তর জেলাকে। বিজয়ী দলের পক্ষে অমরজিত দেববর্মা জোড়া গোল করে। অপর গোলটি করে আবেল দেববর্মা। খেলা পরিচালনা করেন অরিন্দম মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...