প্রথম বর্ষ এটিসিএ চ্যালেঞ্জের কাপ প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন শনিবার। আরসিসি-র ভারোত্তোলন হল ঘরে হবে পাঁচ দিনব্যাপী ওই আসর। দুপুর দুইটায় উদ্বোধন হবে আসরের। উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য, জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। আসরে অংশ নিচ্ছে প্রায় দেড়শ জন দাবাড়ু। এরমধ্যে ভিন রাজ্যের দাবাড়ুর সংখ্যা প্রায় ৫০। উদ্বোধনের পর বিকেল তিনটায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৯ রাউন্ডের হবে লড়াই। প্রাইজমানি পাঁচ লাখ টাকা। সেরা দাবাড়ু পাবে ট্রফি সহ ৫০ হাজার টাকা। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। এদিকে প্রথম বারের আসরকে সুষ্ঠুভাবে করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ।


