এবার রাখাল শিল্ড নকআউট ফুটবলের শুরু থেকেই ম্যাচ পরিচালনার জন্য আসাম থেকে এলেন তিন রেফারি। আসরে অংশ নেওয়া ক্লাব কর্তাদের দাবি মেনে রাজ্য ফুটবল সংস্থা তিন রেফারি ধানেশ শা, বিজু টিস্য এবং প্রেম নার্জারীকে আনলেন। ওই তিনজন রেফারি রবিবার দুপুরের বিমানে শহরে পা রেখেছেন। রবিবার থেকে শুরু হলো নীল জ্যোতি রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা। এতে এদের দেখা গেলো। ফুটবল সংস্থার এই সিদ্ধান্ত আপাতত: খুশি বিভিন্ন ক্লাবের কর্তারা।


