উদয়পুরকে ৩৬ রানে হারায় সদর

Date:

Share post:

সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে জয় দিয়ে আসর শুরু করলো সদর। সোমবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উদয়পুরকে ৩৬ রানে হারায়। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বিশাল ঘোষ, নিরুপম সেন এবং আনন্দ ভৌমিক অর্ধ শতরান করেছেন।এদিন ব্যাট করার সুযোগ পেয়ে সদর নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান করে। ওপেনার বিশাল ঘোষ ৮৮ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ৫৭, আনন্দ ভৌমিক ৬০ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, নিরুপম সেন ৬৯ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, রিমন সাহা ২৫ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬, বিক্রম দেবনাথ ১১ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং ভিকি সাহা ৭ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। অতিরিক্ত পায় ১৯ রান। উদয়পুরের শারুখ হোসেন ২৩ রানে, আরমান হোসেন ২৮ রানে, শংকর পাল ২৬ রানে এবং রিয়াজ উদ্দিন ৪৩ রানে ২টি করে উইকেট ভাগ করেন। এর পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি কমতেই উদয়পুর সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ৩০ ওভারে ১৬২ রান। এই রানকে তারা করতে নেমে উদয়পুর ১২৫ রান করতে সক্ষম হয়। সদরের বোলারদের আক্রমণের মুখে উদয়পুরের কোনো ব্যাটসম্যান রুখে দাঁড়াতে পারেননি। ঋতায়ান দে ২৩, তন্ময় ঘোষ ১৪, রিয়াজ উদ্দিন ১৩ এবং রানা দত্ত ১২ রান করেন। সদরের চন্দন রায় ২৩ রানে এবং ভিকি সাহা ২৮ রানে ৩টি করে উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...