গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ছিটকে গেছেন নীরজ

Date:

Share post:

নীরজ চোপড়া গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে এবছরের বাকি সব প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। তিনি নিজেই সমাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন।

অনুশীলনের সময় তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে (Ankle ligament tear) গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সম্প্রতি বিমানবন্দর থেকে তাঁর হুইলচেয়ারে করে বের হওয়ার একটি ভিডিও-ও সামনে এসেছে।

এই চোটের কারণে তিনি জাপানে আসন্ন এশিয়ান গেমস ২০২৬, ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনাল এবং বুদাপেস্টে প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

পিঠের চোট সারিয়ে দীর্ঘ ৯ মাস পর ট্র্যাকে ফিরে সম্প্রতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন নীরজ। এমনকি দিনকয়েক আগে লাউসেন ডায়মন্ড লিগে ৮৮.০৫ মিটার থ্রো করে মরসুমের সেরা পারফরম্যান্সের মাধ্যমে চেনা ছন্দে ফিরছিলেন। কিন্তু এই চোট তাঁর ছন্দপতন ঘটাল।

হতাশাজনক এই পরিস্থিতি নিয়ে নীরজ জানিয়েছেন যে চোট-আঘাত খেলাধুলোরই অংশ। বর্তমানে তাঁর মূল লক্ষ্য হলো দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং আরও শক্তিশালীভাবে মাঠে ফিরে আসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...