মোহনপুরে আন্ত: স্কুল ক্রিকেটে সায়ন রায়ের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেল গান্ধীগ্রাম স্কুল। ৯ উইকেটে হারায় হাতিছড়া স্কুলকে। মঙ্গলবার কলাগাছিয়া স্কুল মাঠে টসে হাতিছড়া স্কুল ১২৩ রান করে। অমিত দেববর্মা ৫১ বল-এ তিনটি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ এবং বিরাট দেববর্মা ৪৩ বল-এ একটি বাউন্ডারি সাহায্যে ১৫ রান করে। গান্ধীগ্রাম স্কুলের নয়ন দাস ১৪ রানে এবং জিৎ সরকার ২৩ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে গান্ধীগ্রাম স্কুল ৬৫ বল-এ ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সায়ন রায় ২৫ বল-এ চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রানে এবং চিরঞ্জিত চক্রবর্তী ৩৩ বল-এ সাতটি বাউন্ডারি সাহায্যে ৪২ রানে অপরাজিত থেকে যায়।


