বড়পাথুরিতে কানু পাল স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবলের আসরে কোয়ার্টার ফাইনালে উঠলো আই সি নগর। বিধ্বস্ত করলো জিকে এফ সি দলকে। ব্লাডমাউথ ক্লাব আয়োজিত আসরে বড়পাথুরি স্কুল মাঠে একতরফা খেলে ৫-০ গোলে জয় পায় আই সি নগর। প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ গোলে। সাহিত জমাতিয়া এবং পঙ্কিল জমাতিয়া জোড়া গোল করেন। এছাড়া অপর গোলটি করেন স্মরণ জমাতিয়া। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।


