জাতীয় আসরে অংশ গ্রহণের লক্ষ্যে সাবজুনিয়র ফুটবল দল গঠনের নির্বাচনী শিবির ৪ সেপ্টেম্বর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল ৭ থেকে ১০ পর্যন্ত হবে শিবির। ১ জানুয়ারি ২০১৩ সালের পর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম ফুটবলাররা অংশ নিতে পারবে শিবিরে। অংশ নিতে ইচ্ছুক ফুটবলারদের আধার কার্ড, জন্মের শংসাপত্র সহ ২ কপি ছবি নিয়ে আসরে জন্য অনুরোধ করেছেন টিএফএ’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডি কে প্রধান।


