মোহনপুরে স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠলো তারাপুর স্কুল। অন্তরীপ সাহার দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সে হারায় মনতলা স্কুলকে। তারাপুরও স্কুল জয়লাভ করে ১০ উইকেটে। টসে মনতলা স্কুল মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়। আদিত্য মুন্ডা ২৩ বল-এ তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৮, সঞ্জয় দেব ৯ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভারবাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিশ্বজিৎ ওরাই ১৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। তারাপুর স্কুলের সুভাষ রুদ্র পাল ২৫ রানে চারটি উইকেট পায়। জবাবে তারাপুর স্কুল ৩২ বল-এ কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অন্তরীপ সাহা ১৯ বল-এ পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে এবং বাসু দেবরায় ১৫ বল-এ দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যায়।


