লালবাহাদুরের কাছে বিধ্বস্ত বুলেটস

Date:

Share post:

লালবাহাদুর ব্যায়ামাগারের কাছে বিধ্বস্ত হলো নাইন বুলেটস! তাও ৫-১ গোলে! শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগের লড়াইয়ে বুলেটস এদিন দাঁড়াতেই পারে নি। প্রথমার্ধেই ৪ গোল হজম করে পরাজয় নিশ্চিত করে। লালেদের আক্রমণভাগের ফুটবলার লাল লওয়ান সাঙ্গা হ্যাটট্রিক করেন।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে মিনিট ২৫ সমানে লড়াই হয়। এর পরেই মাত্র তিন মিনিটের ব্যবধানে লালবাহাদুর দুটি পেনাল্টি আদায় করে নেয়। ২৬ মিনিটে জিরা সাইলো ও ২৯ মিনিটে লাল লাওয়ান ঠান্ডা মাথায় বল জলে ঠেলেন। পরে ৩৮ ও ৪৪ মিনিটে আরও দুটি গোল করে লাল লাওয়ান নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। সাথে দলের জয় একেবারেই নিশ্চিত করে দেন।
বিরতির পর বুলেটস ৬৭ মিনিটে কিষাণ সিং বুলেটসের পক্ষে ব্যবধান কমিয়ে ১-৪ করলেও ৭৭ মিনিটে মিলন সিং ফের জাল নাড়িয়ে দেন (৫-১)।
লালবাহাদুর তিনটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...