মোহনপুরে স্কুল ক্রিকেটে সহজ জয় পেলো বেরিমুড়া। জয়ন্ত বিশ্বাসের অলরাউন্ড পারফরমেন্সে ৯ উইকেটে হারায় ঈশানপুর স্কুলকে। কলাগাছিয়া স্কুল মাঠে শুক্রবার ব্যাট করার সুযোগ পেয়ে ঈশানপুর স্কুল মাত্র ৭১ রান করে। লোকেশ মুন্ডা ২২ বল-এ ৫টি বাউন্ডারি সাহায্যে ২২ এবং দেবাশীষ সরকার ৯ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ১৬ রান। বেড়িমুড়া স্কুলের জয়ন্ত বিশ্বাস ৯ রানে, সৌম্যদীপ দত্ত ৩২ রানে ৩টি করে এবং সূর্য পাল ৭ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে বেড়িমুড়া স্কুল ৪৩ বল-এ ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। জয়ন্ত বিশ্বাস ১৪ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি সাহায্যে ১৮ রানে এবং হৃদয় বিশ্বাস ১৯ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া কৌশিক দাস ১২ বল-এ ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি সাহায্যে ২৭ রান করে।


