জয়ের ধারা অব্যাহত রাখতে আজ মাঠে নামবে সদর। মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে মেলাঘরের শহীদ কাজল ময়দানে সদরের প্রতিপক্ষ তেলিয়ামুড়া। এছাড়া রবিবার আরো তিনটি ম্যাচ হবে। শান্তিরবাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে শক্তিশালী উদয়পুর খেলবে বিলোনিয়ার বিরুদ্ধে, বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে আমবাসা খেলবে খোয়াইয়ের বিরুদ্ধে এবং উদয়পুরের জামজুরি স্কুল মাঠে ধর্মনগর খেলবে মোহনপুরের বিরুদ্ধে।


