ব্লাডের জবাব দিচ্ছে জয়নগর

Date:

Share post:

ব্লাড মাউথ ক্লাবের গড়া রানের জবাব দিচ্ছে জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। এম্যাচ সরাসরি জয় সম্ভব নয়। লক্ষ্য একটাই প্রথম ইনিংসে লিড। দ্বিতীয় দিনের শেষে ১৪৯ রানে পিছিয়ে রয়েছে জেসিসি। হাতে রয়েছে ৮ উইকেট। ফলে বড় কোন অঘটন না হলে জেসিসি লিড নিতে চলেছে। এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাবের গড়া ৩০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে জেসিসি ২ উইকেট হারিয়ে ১৫১ রান করে। দ্বিতীয় দিনে ব্লাড-এর ব্যাটসম্যানরা তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। জেসিসি-র ভিকি সাহা ৫৭ রানের চারটি উইকেট পান। জবাবে শুরোটা ভালো করেন জেসিসি-র দুই ওপেনার ঋতুরাজ ঘোষ রায় এবং অর্ক প্রভ সিনহা। ওপেনিং জুটিতে দুজন ৮৪ রান যোগ করেন। ঋতুরাজ ৮১ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩২ রান করেন। অর্ক প্রভ ১৩৯ বল-এ দশটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। দিনের শেষ বেলায় নিরুপম সেন ৬৪ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে এবং পারভেজ সুলতান দুই রানে অপরাজিত থেকে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...