কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করলো শান্তিরবাজার। মেয়েদের সিনিয়র ক্রিকেটে জিতলো টানা দুই ম্যাচে। সোমবার শান্তিরবাজার ১০ উইকেটে হারায় সাব্রুমকে। বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম ৫৪ রান তুলতে সক্ষম হয়। ওপেনার তামান্না দাস ৬৭ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। অতিরিক্ত পায় ১৬ রান। শান্তিরবাজারের অন্তরানী নোয়াতিয়া ১১ রানে পাঁচটি উইকেট পান। জবাবে শান্তিরবাজার ২৪ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। সুপ্রিয়া দাস ১৯ বল-এ চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত থেকে যান।


