জয়ের ধারা অব্যাহত রেখে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বিশালগড়। সিনিয়র মেয়েদের ক্রিকেটে সোমবার বিশালগড় অনায়াসে ৯ উইকেটে হারায় কৈলাসহরকে। জামজুরী স্কুল মাঠ ভিজে থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২২-এ। ব্যাট করার সুযোগ পেয়ে কৈলাসহর গুটিয়ে যায় মাত্র ১৫ রানে! ১২ রান পায় অতিরিক্ত। দলের নয় জন কোনও রান করতে পারেননি! বিশালগড়ের অনুষ্কা শীল ৬ রানে পাঁচটি উইকেট পান। জবাবে বিশালগড় ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অতিরিক্ত সর্বাধিক পায় ১২ রান।


