মোহনপুরে আন্ত: স্কুল ক্রিকেটে অজয় চৌধুরীর অলরাউন্ড পারফরম্যান্সে দুরন্ত জয় পেলো তালতলা স্কুল। হারালো ছেচুরিয়া স্কুলকে। কলাগাছিয়া স্কুল মাঠে সোমবার ব্যাট করার সুযোগ পেয়ে ছেচুরিয়া স্কুল ১৫৬ রান করে। সুরজিৎ দাস ৪২ বল-এ ২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, সৌরভ বনিক ১৭ বল-এ ৪টি বাউন্ডারি ও ১ ওটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং কুনাল সিনহা ৯ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ৪১ রান। তালতলা স্কুলের অজয় চৌধুরি ২৪ রানে ৩টি এবং ইশাল তাঁতী ২২ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে তালতলা স্কুল ১৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অজয় চৌধুরী ৩৩ বল-এ ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, মনুরঞ্জন সরকার ১৫ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং প্রীতম সরকার ১৭ বল-এ ৩টি বাউন্ডারির সাআয্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ৪২ রান। ছেচুরিয়া স্কুলের কুশল সরকার ৪৫ রানে ২টি উইকেট পায়।


