খেতাবের দৌড়ে এগিয়ে যেতে বুধবার থেকে মাঠে নামবে স্ফুলিঙ্গ ক্লাব এবং জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। জেসি লীগ ক্রিকেটে এমবিবি স্টেডিয়ামে জেসিসি খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে এবং নরসিংগড় টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব খেলবে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। আসরের প্রথম ম্যাচে স্ফুলিঙ্গ ক্লাব জয়লাভ করে। ফলে কিছুটা এগিয়ে রয়েছে। অপরদিকে জেসিসি প্রথম ম্যাচে লিড নিয়ে তিন পয়েন্ট পেয়েছিল।


