মেসির জন‍্য কেপ ভার্ডের উপহার

Date:

Share post:


বিশ্বকাপ অভিষেকে চমক দেখানো কেপ ভার্ডের জন‍্য শেষ বত্রিশের লড়াই কেবল একটি ফুটবল ম‍্যাচ নয়, আরও বড় কিছু। বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মহাতারকা লিওনেল মেসির বিপক্ষে খেলা যেন তাদের জন‍্য এক উৎসবের উপলক্ষ‍। মাঠের ফুটবলে সেটি রাঙিয়ে রাখতে চায় তারা, সঙ্গে ফুটবল মহানায়ককে দিতে চায় স্মারক উপহার। শনিবার ভোরে মায়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্ড। ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বে এসেছে আফ্রিকার দেশটি। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপে কোনো ম‍্যাচ হারেনি তারা। তিন ম‍্যাচে গোল হজম করেছে কেবল দুটি। কেপ ভার্ড প্রসিডেন্ট জুজে মারিয়া পেরেইরা নেভ্‌স সাংবাদিকদের বলেছেন, কেন আর্জেন্টিনা অধিনায়ককে উপহার দিতে চান তারা। “লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে স্বাগত জানানো হবে দারুণ সম্মানের। আমরা তার জন‍্য একটি উপহার রেখেছি। সেটা হলো কেইপ ভার্ড জাতীয় দলের একটি জার্সি, যেটার পেছনে ১০ নম্বর ও মেসির নাম লেখা থাকবে।” মেসিকে ফুটবল ইতিহাসের সেরাদের একজন হিসেবে দেখেন নেভ্‌স। তবে মাঠে যে আর্জেন্টিনা কোনো ছাড় পাবে না সেটাও স্পষ্ট করলেন তিনি। “আমরা আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হব ম‍্যাচ জয়ের ও পরের রাউন্ডের ওঠার একইরকম সংকল্প নিয়ে, একই রকম ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্ড। আমরা এই বিশ্বকাপে এসেছিলাম নিজেদের ভাগ‍্য নিজেরা লেখার জন‍্য, সেটা হলো চ‍্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...