সরাসরি জয়ের লক্ষ্যে চালকের আসনে জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। দুর্বল সংহতি ক্লাবের বিরুদ্ধে পুরো পয়েন্টের জন্য ঝাঁপাবে। জেসি লীগ ক্রিকেটে এমবিবি স্টেডিয়ামে তিনদিনের ম্যাচে প্রথম দিনের শেষে ৬৭ রানে পিছিয়ে রয়েছে জেসিসি। বৃষ্টির জন্য দিনের শেষ বেলায় খেলা বন্ধ না হলে হয়তো প্রথম দিনেই লিড নিতে পারতো। ব্যাট করার সুযোগ পেয়ে জেসিসি-র বোলারদের আক্রমণের মুখে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় সংহতি। রিমন সাহা ৪৬ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ২৪, শুভম সূত্রধর ২৭ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১২ এবং রাহুল হোসেন ১৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। জেসিসি-র পারভেজ সুলতান শূন্য রানে, নীতিশ কুমার সাহানি দুই রানে, ইন্দ্রজিৎ দেবনাথ ৭ রানে এবং সানি সিং ২৩ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে খেলতে নেমে জেসিসি ১০ বল খেলার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওই সময় কোন উইকেট না হারিয়ে জেসিসি ৯ রান করে। ঋতুরাজ ঘোষ রায় এবং অর্কপ্রভ সিনহা ৪ রানে অপরাজিত রয়েছেন।


