রাজ্যস্তরের মহিলা ক্রিকেটের ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে খোয়াই ও লংতরাইভ্যালি। বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ণায়ক ম্যাচে খোয়াই জয় লাভ করে ৫২ রানে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে টসে জিতে খোয়াই ১২৬ রান করে। অনামিকা দাস ৬০ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ৩৯, দেবাদ্রিতা দেব ৪১ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং প্রিয়া সূত্রধর ২৪ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। অতিরিক্ত পায় ২১ রান। লংতরাইভ্যালির নাড়িয়া দেববর্মা ১৫ রানে চারটি এবং শাহিলি দেববর্মা ৩০ রানে তিনটি উইকেট ভাগ করেন। জবাবে লংতরাইভ্যালি ৭৪ রান করতে সক্ষম হয়েছে। নাড়িয়া দেববর্মা ৫১ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মেঘা দাস ১৯ বল-এ তিনটি বাউন্ডারি সাহায্যে ১৭ রান করেন। অতিরিক্ত পায় ১৯ রান। খোয়াই-এর দিশা সূত্রধর পাঁচ রানে, অদিতি দাস সাত রানে এবং প্রিয়া সূত্রধর ২১ রানে তিনটি করে উইকেট ভাগ করেন।


