গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে বিশালগড়

Date:

Share post:

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেলো বিশালগড়। রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে হেরে গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে মোহনপুরও পোঁছে গেলো শেষ আটে। বৃহস্পতিবার জামজুরি স্কুল মাঠে বিশালগড় ২ উইকেটে জয় পায়। টসে জিতে মোহনপুর ৯৬ রান করে। রুমা সরকার ১০৫ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৯, দিপীকা পাল ৯৪ বল-এ ১৬ এবং মধুমিতা সরকার ২৮ বল-এ ১৩ রান করেন। অতিরিক্ত পায় ৪১ রান। বিশালগড়ের স্নেহা সরকার ১৩ রানে, পূজা দাস ১৫ রানে, অশ্মিতা দাস ১৫ রানে এবং আলঙ্কৃতা সাহা ১৯ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইন্দ্র রাণী জমাতিয়া ৬৪ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং অলঙ্কৃতা সাহা ৮৯ বল-এ ১৩ রান করেন। অতিরিক্ত পায় ২০ রান। মোহনপুরের পারমিতা চক্রবর্তী ২২ রানে ৩টি এবং তানিয়া দেব ১৩ রানে ২টি উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...