রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো উদয়পুর। হারলেও গ্রুপ রানার্স হয়ে শেষ আট দলে পৌঁছে গেল শান্তিরবাজার। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বৃহস্পতিবার উদয়পুর ১০ উইকেটে জয় পায়। ব্যাট করার সুযোগ পেয়ে শান্তিরবাজার ৮৭ রান করে। মেঘা সরকার ৩৯ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭, অন্তরানি নোয়াতিয়া ২০ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সুপ্রিয়া দাস ৩৫ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। অতিরিক্ত পায় ২০ রান। উদয়পুরের আয়ুষী মজুমদার দুই রানে এবং তানিয়া শর্মা ২২ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে উদয়পুর ২৫.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় পায়। এঞ্জেল পাল ৮৮ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪০ রানে এবং সায়ন্তিকা সূত্রধর ৬৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ২৯ রান।


