মোহনপুরে রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে গ্রুপ রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো তেলিয়ামুড়া। মোহনপুরের তালতলা স্কুল মাঠে তেলিয়ামুড়া চার উইকেটে হারায় সোনামুড়াকে। আসরে তিন ম্যাচ খেলে দুটিতে জিতে শেষ আট পৌঁছে যায়। টসে জিতে তানিয়া দেবের দুরন্ত বোলিংয়ে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় সোনামুড়া। অতিরিক্ত পায় ১৪ রান। তেলিয়ামুড়ার তানিয়া ১৯ রানে চারটি, মামিতা দেব ৬ রানে এবং সেবিকা দাস ৬ রানে দুটি করে উইকেট ভাগ করেন। সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে তেলিয়ামুড়া ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। বর্ষা দাস ৫০ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং মামিতা দেব ১৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। অতিরিক্ত পায় ১১ রান। সোনামুড়া পায়েল নমঃ ২৭ রানে তিনটি উইকেট পায়।


