লংতরাই ভ্যালিতে আন্ত: স্কুল ক্রিকেটে মহকুমার সেরা হলো মনুঘাট স্কুল। ফাইনালে ২২ রানে হারায় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলকে। ঘাঘরাছড়া স্কুল মাঠে বৃহস্পতিবার ফাইনালে বিজয়ী দলের রামানদ সাহা ব্যাটে-বলে দাপট দেখিয়েছে। টসে জিতে মনুঘাট স্কুল ১০৫ রান করে। রামানদ সাহা ১৯ বল-এ ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, মহেশ ত্রিপুরা ১২ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৪, তৃষান বরুয়া ১৩ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। অতিরিক্ত পায় ২৮ রান। ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুলের ইরফান আলি ২০ রানে ৩টি, আকাশ চাকমা ১০ রানে এবং তজিম দেওয়ান ২২ রানে ২টি করে উইকেট ভাগ করে। জবাবে ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুল ৮৩ রান করতে সক্ষম হয়। তোজিম দেওয়ান ২০ বল-এ ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, অনুরাগ দেব ২৬ বল-এ ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। অতিরিক্ত পায় ১৭ রান। মনুঘাট স্কুলের রামানদ সাহা ১৪ রানে, তৃষান বরুয়া ৩০ রানে ৩টি করে উইকেট ভাগ করে।


