লিড থেকে মাত্র ৬ রান দূরে দাঁড়িয়ে ব্লাডমাউথ ক্লাব। বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচটি শেষ হবে অমিমাংশিত ভাবে। স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে লিড নিতে পারে কিনা সেটাই দেখার। অপরদিকে স্ফুলিঙ্গের দরকার ২ উইকেট। জেসি লিগ ক্রিকেটে নরসিংগড় টিআইটি মাঠে প্রথম দিনের ৬ উইকেটে ১৮৫ রান নিয়ে খেলতে নেমে বৃহস্পতিবার আরও ১৪ রান যোগ করার ফাঁকে দ্রুত শেষ ৪টি উইকেট হারায় স্ফুলিঙ্গ। ব্লাডের মণিশঙ্কর মুড়াসিং ২৩ রানে এবং অমিত আলি ২৯ রানে ৩টি করে উইকেট ভাগ করেন। জবাবে দ্বিতীয় দিনের শেষে ব্লাডমাউথ ৫৪ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে। সাহিল সুলতান ১১৯ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, আনন্দ ভৌমিক ৫১ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, বিক্রম কুমার দাস ৭১ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং উদীয়ান বসু ৯ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। স্ফুলিঙ্গের বিভব পাল ৭৬ রানে ৩টি, শুভম ঘোষ ৩৪ রানে এবং সন্দীপ সরকার ৫২ রানে ২টি উইকেট ভাগ করেন।


