ইনিংস ও ১১৪ রান জিতলো কসমপলিটন ক্লাব। তিন দিনের ম্যাচ শেষ দেড় দিনেই! হারায় ইউনাইটেড বিএসটি-কে। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে প্রথম দিনের শেষেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল কসমোপলিটনের। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দাপট দেখায় তারকা খচিত কসমোপলিটন। বিএসটি-র ৫৫ রানের জবাবে প্রথম দিনের শেষে কসমোপলিটন ক্লাব ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছিল। এদিন আরো ৮২ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। দুই অপরাজিত ব্যাটসম্যান লক্ষ্য কুমার টি এবং অমরেশ দাস এদিন ছিলেন দুরন্ত। লক্ষ্য ১৬৫ বল-এ ২১টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৭ রানে এবং অমরেশ ৬২ বল-এ ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৫৪ রানে অপরাজিত থেকে যান। ২৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিএসটি ১৪৮ রান করতে সক্ষম হয়। সন্তোষ গোস্বামী ৭৯ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, সৌরভ দাস ৩৪ বল-এ তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, জয়ন্ত ভট্টাচার্য ৫০ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং অভিষেক কৃষ্ণ শ্রীবাস্তব ২৯ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। কসমোপলিটনের অমরেশ দাস ৩২ রানে এবং অর্কজিৎ রায় ৪৫ রানে চারটি করে উইকেট ভাগ করেন।


