এক উইকেটের রোমাঞ্চকর জয় পেলো চলমান সংঘ। হারালো ওল্ড প্লে সেন্টারকে (ওপিসি) প্রথম ডিভিশন ক্রিকেটে সুপার ফোরের ম্যাচে দাপট দেখায় বোলাররা। বিশেষ করে পাউরুশ মিশ্র। তবে বিফলে যায় পাউরুশের বোলিং। প্রথম দিনে ওপিসি-র ১২২ রানের জবাবে চলমান সংঘ ১৩৫ রান করেছিল আট উইকেট হারিয়ে। বৃহস্পতিবার আরো দুই রান যোগ করার ফাঁকে শেষ দুটি উইকেট হারায় চলমান। ওপিসির পাউরুশ ২৬ রানে ছয়টি উইকেট পান। ১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপিসি ১১২ রানে গুটিয়ে যায়। পাউরুশ ৩৪ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, অয়ন রায় ৩৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং শ্রীমন দেবনাথ ৩৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ করেন। চলমানের দেবত্তোম ঘোষ ৫০ রানে ৫টি উইকেট পান। ৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে চলমান দ্বিতীয় ইনিংসের ৯ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রীতম দাস ৫৩ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭, দেবত্তোম ঘোষ ৩৬ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সুরজ কুমার ২৬ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন । ওপিসি-র পাউরুশ মিশ্র ২৬ রানে ৬টি উইকেট পান। ম্যাচে ১২টি উইকেট পান পাউরুশ।


