১৪ বছর পর দলীপ ট্রফি ঘরে তুললো পূর্বাঞ্চল

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। সুদীর্ঘ ১৪ বছর পর দলীপ ট্রফি ঘরে তুললো পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে। ৫ দিনব্যাপী ফাইনাল ম্যাচটি হয় চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে। ম্যাচের প্রথম দিন থেকেই ঈশান কিষানের নেতৃত্বে দাপট দেখাতে থাকেন পূর্বাঞ্চলের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট হাতে এবং পরে বল হাতে। ব্যাট হাতে সকলের নজর কেড়ে নেন জাতীয় দলের উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান ঈশান কিযান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ইশান শাসন করেছেন দক্ষিণাঞ্চলের বোলারদের। এছাড়া তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী,অভিমূণ্য ইশ্বরণ, শিখর মোহন, কুমার কুশাগ্রা,কৌনাইন কুরাইশী ব্যাট হাতে সকলের নজর কেড়ে নেন। বল হাতে পূর্বাঞ্চলের মহম্মদ শামী, মুকেশ কুমার নজর কাড়েন। ত্রিপুরার অভিজিৎ সরকার ফাইনালে বল হাতে উইকেট তুলতে না পারলেও দুরন্ত বোলিং করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি অভিজিতের দুরন্ত ফিল্ডিং সকলের নজর কাড়ে। দীর্ঘ বছর পর রাজ্যের কোনও ক্রিকেটার পূর্বাঞ্চল দলের প্রথম একাদশে সবকটি ম্যাচ খেলেছেন। এবং নজর কেড়েছেন। প্রসঙ্গত:‌ ফাইনালে পূর্বাঞ্চলের পাহাড় সমান ৭০৮ রানের জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছিলো। ৩৭২ রানে এগিয়ে থেকে পূর্বাঞ্চস দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৮৮ রান করার পর দুদলের অধিনায়কের সম্মতি ক্রমে ম্যাচটি অমিমাংশিতভাবে শেষ হয়। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে আসরে সেরা হয়েছে পূর্বাঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...