প্রথম ডিভিশনের সুপার ফোরের লড়াইয়ে নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার থেকে। দুদিনব্যাপী ম্যাচে মুখোমুখি হবে চলমান সংঘ এবং কসমোপলিটন ক্লাব। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হবে ম্যাচটি। দুই ম্যাচ খেলে চলমান নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সম সংখ্যক ম্যাচ খেলে কসমোপলিটনের পয়েন্ট ৭। ফলে গুরুত্ব পূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে লিড নিতে পারলেই খেতাব দখল করে নেবে চলমান। অপরদিকে খেতাব জয় করতে চলামানকে হারাতে হবে কসমোপলিটন ক্লাবকে। এদিকে মেলাঘরে শহীদ কাজল ময়দানে অপর ম্যাচে ইউনাইটেড বিএসটি খেলবে ওল্ড প্লে সেন্টারের (ওপিসি) বিরুদ্ধে।


