আবারো চোট পেলেন ভারতীয় ক্রিকেটের তারকা লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। ছিটকে গেলেন আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ এর অবশিষ্ট ম্যাচ গুলো থেকে। বরুনের চোট নিয়ে আসন্ন এশিয়ান গেমসের আগে উদ্বেগ বেড়েছে ভারতীয় শিবিরে। ইংল্যান্ড সফরে গিয়ে হ্যাম স্ট্রিং এ চোট পেয়েছিলেন এই তারকা লেগ স্পিনার। দুটি টি-২০ ম্যাচ খেলার পর সিরিজ থেকে ছিটকে যান তিনি। রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ এর ম্যাচে তিনি পুনরায় চোট পান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর আফগানিস্তানের বিরুদ্ধে অবশিষ্ট দুটি ম্যাচে বরুনের খেলার আর কোনো সম্ভাবনা নেই। এশিয়ান গেমসে ও অনিশ্চিত তিনি। তার পেশীতে টান লেগেছে। ইতিমধ্যেই এমআরআই করানো হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল দল এই মুহূর্তে আঘাত সমস্যায় ব্যাপক পরিমাণে জর্জরিত তারকা পেসার জসপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি , ইতিমধ্যেই একাধিকবার চোট সমস্যায় পড়েছেন। যার কারণে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ বার বার বদলাতে হচ্ছে। আসন্ন এশিয়ান গেমস এর আগে বরুন চক্রবর্তী চোট আরো বেশি ধাক্কা দিল ভারতীয় শিবিরকে।


