তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো নিউ স্টার ক্লাব। ৪ উইকেটে হারালো সিনহা ক্রিকেট একাডেমিকে। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শনিবার বিজয়ী দলের আগ্নিক সরকার এবং শান্তনু দাস নজর কেড়ে নেন। টসে জিতে সিনহা ক্রিকেট একাডেমি ১৭৩ রান করে। রূপম শীল ৪৭ বল-এ ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, জয়দীপ শীল ২২ বল-এ ২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, রাজীব শীল ১৬ বল-এ ১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, অসিত দাস ২৬ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং কাজল বর্ধন ১৫ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। অতিরিক্ত পায় ১৬ রান। নিউ স্টার ক্লাবের কেশব দাস ৪২ রানে, শান্তুনু দাস ৪৮ রানে ৩টি করে এবং দীনেশ সরকার ১৬ রানে ও আশিষ দাস ২৮ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে নিউ স্টার ক্লাব ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আগ্নিক সরকার ২৫ বল-এ ২টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, তন্ময় মজুমদার ৫৫ বল-এ ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, শান্তনু দাস ২২ বল-এ ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং প্রীতম দেবনাথ ১০ বল-এ ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। অতিরিক্ত পায় ১৫ রান। সিনহা ক্রিকেটের জয়দীপ শীল ৩১ রানে এবং উধ্বব ভক্ত ৩১ রানে ২টি উইকেট ভাগ করেন।


