ছিটকে গেলো রাজ্যদলের মেয়েরা

Date:

Share post:

ছত্তিশগড়ে অনূর্ধ্ব ১৭ মেয়েদের জাতীয় জুনিয়র ফুটবল আসর থেকে ছিটকে গেল ত্রিপুরা। সোমবার সাই-এর কাছে হাফ ডজন গোল হজম করে। নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন মাঠে শুরুতে সাই দলকে করা চ্যানেল ছুড়ে দিলেও ম্যাচ যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে ত্রিপুরা। দ্বিতীয়ার্ধে চোটের জন্য ইরোজা দেববর্মা, হামলুকি দেববর্মা এবং বেনিসা দেববর্মা মাঠ ছাড়তেই রাজ্যদল আরও দুর্বল হয়ে পড়ে। ওই সুযোগের পুরো ফায়দা তুলে সাই দলের ফুটবলাররা এবং বড় ব্যবধানে জয় পায়। প্রথমার্ধে ত্রিপুরা পিছিয়ে ছিল ০-২ গোলে। খেলা শেষে হতাশ ত্রিপুরার ম্যানেজার পূর্ণিমা দাস টেলিফোনে বলেন, “যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে সাই। তবে আমাদের মেয়েরা যেভাবে শুরু করেছিল তাতে এত বড় ব্যবধানে হারার কথা ছিল না। দ্বিতীয়ার্ধে তিন ফুটবলার চোট পেয়ে মাঠ ছাড়তেই শক্তি অনেকটা কমে যায়। এরই খেসারত দিতে হয়েছে। তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে সাই। সম সংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট চার। বুধবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে সিকিমের বিরুদ্ধে। ওই ম্যাচে জয় পেলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই রাজ্যদলের। ফলে এক ম্যাচ আগেই আসর থেকে ছিটকে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...