ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে প্রথম জয় পেলো কদমতলা প্লে সেন্টার ‘এ’ দল। দুই ম্যাচ খেলে হারালো কদমতলা প্লে সেন্টার ‘বি’ দলকে ১০৭ রানে। অর্ণব নাথের অলরাউন্ড পারফরমেন্সে এলো জয়। বৃহস্পতিবার কলেজ স্টেডিয়ামে টসে জিতে কদমতলা প্লে সেন্টার ‘এ’ দল ২৯০ রান করে। অমিত নাথ ৬৯ বল-এ ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪, জয়দীপ নাথ ৩২ বল-এ ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, প্রিয়ম ঘোষ ২৫ বল-এ ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, অর্ণব নাথ ২১ বল-এ ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং অভিষেক সূত্রধর ১৬ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। অতিরিক্ত পায় ৪৬ রান। কদমতলা প্লে সেন্টার ‘বি’ দলের পক্ষে প্রদ্যুৎ নাথ ৪৮ রানে ৪টি উইকেট পায়। জবাবে কদমতলা প্লে সেন্টার ‘বি’ দল ১৮৩ রান করতে সক্ষম হয়। প্রীতম দাস ৮১ বল-এ ১০টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ এবং মারুফ ৪৭ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। অতিরিক্ত পায় ৬৯ রান। কদমতলা প্লে সেন্টার ‘এ’ দলের অর্ণব নাথ ১৭ রানে এবং অভিষেক সূত্রধর ২১ রানে ৩টি করে উইকেট ভাগ করে।


