লংতরাইয়ে মেয়েদের ক্রিকেটে সেরা ছৈলেংটা

Date:

Share post:


ক্রীড়া প্রতিনিধি।। লংতরাই ভ্যালিতে মেয়েদের সিনিয়র ক্রিকেটের প্রত্যাশিতভাবে মহকুমার সেরা হল ছৈলেংটা ক্রিকেট জোন। মেঘা দাসের দুরন্ত ব্যাটিংয়ে ফাইনালে হারায় ধুমাছড়া ক্রিকেট জোনকে। শুক্রবার ঘাগড়াছড়া স্কুল মাঠে ফাইনালে টসে জিতে ছৈলেংটা ক্রিকেট জোন নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৮ রান করে। ওপেনার মেঘা দাস ৪৫ বল-এ ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ এবং তনুশ্রী সরকার ছয় বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১০ রান করেন। অতিরিক্ত পায় ২৩ রান। ধুমাছড়া ক্রিকেট জোনের রাহেনা ত্রিপুরা ৭ রানে, মৃগাঙ্কি ত্রিপুরা ১৯ রানে এবং কল্পনা ত্রিপুরা ৩৭ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে ধুমাছড়া ক্রিকেট জোন নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১০৫ রান করতে সক্ষম হয়। ওপেনার রাহেনা ত্রিপুরা ৬২ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং কল্পনা ত্রিপুরা ১৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ধীর গতিতে ব্যাটিং দলের পরাজয়ের অন্যতম কারণ। অতিরিক্ত পায় ৩৬ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...