মণিশঙ্করের নেতৃত্বে রঞ্জি’র প্রথম তিন ম্যাচের রাজ্যদল

Date:

Share post:

মণিশঙ্কর মুরাসিং-এর নেতৃত্বে রঞ্জি’র প্রথম তিন ম্যাচের জন্য সরাসরি রাজ্যদল ঘোষণা করা হলো। কোন রকম প্রস্তুতি শিবির ছাড়াই এবার দলের ঘোষণা দেয় ক্রিকেট সংস্থা! এনিয়ে গুঞ্জন রয়েছে।
এই দলটি হায়দ্রাবাদ, আসাম ও কর্নাটকের বিরুদ্ধে খেলবে। ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জির অভিযান। ৩ অক্টোবর নির্বাচিত ক্রিকেটারদের এম বি বি স্টেডিয়ামে শিবিরে ডাকা হয়েছে। দলের কোচ হিসেবে সত্রাজিত লাহিড়ী এবার দায়িত্ব নিয়েছেন। সত্রাজিত একসময় রাজ্য রঞ্জি দলের হয়ে খেলে গেছেন। নির্বাচিত ক্রিকেটাররা হলেন – মণিশঙ্কর মুড়াসিং (অধিনায়ক), বিক্রম কুমার দাস, ঋতুরাজ ঘোষ রায়, শুভম সূত্রধর, শ্রীদাম পাল, অরিন্দম বর্মন, রজত দে, হনুমা বিহারী, মনদীপ সিং, বিক্রম দেবনাথ, স্বপ্নীল সিং, অভিজিৎ সরকার (সহ অধিনায়ক), অজয় সরকার, সেন্টু সরকার (উইকেট রক্ষক), অর্কপ্রভ সিনহা (উইকেট রক্ষক), সন্দীপ সরকার, পারভেজ সুলতান ও অমিত আলী। কোচ সত্রাজিত লাহিড়ী। স্ট্যান্ডবাই – সাহিল সুলতান, বাবুল দে, নিরুপম সেন (উইকেট রক্ষক), অনিরুদ্ধ দাস ও শুভম ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...