ত্রয়োদশ দিনে ভারত হকি ও ক্রিকেটের ফাইনালে টিকিট পাকা

Date:

Share post:

এশিয়ান গেমস ২০২৬-এর ত্রয়োদশ দিনে ভারত হকি ও ক্রিকেটের ফাইনালে টিকিট পাকা করার পাশাপাশি ৬টি পদক ছিনিয়ে নিয়েছে। এর মধ্যে ২টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। এই সাফল্যের ফলে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৬৬টি (১০টি সোনা, ২৩টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ)। এতে পদক তালিকায় ভারতকে অষ্টম স্থানে উঠিয়ে এনেছে।
কুস্তিতে গ্রেকো-রোমানে নীতেশ সিওয়াচ ঐতিহাসিক রুপো পান। পুরুষদের ৯৭ কেজি বিভাগের ফাইনালে জাপানের জুরি নাকাজাতোর কাছে ০-৪ ব্যবধানে হেরে গেলেও, এশিয়ান গেমসের ইতিহাসে গ্রেকো-রোমান বিভাগে প্রথম ভারতীয় হিসেবে রুপো জেতার অনন্য নজির গড়লেন তিনি।
সেইলিং-এ পুরুষদের ৪৯-এর ইভেন্টে ভারতের মানু ফ্রান্সিস এবং প্রিন্স নোবেল জুটি দেশের হয়ে একটি রৌপ্য পদক জয় করেন।
তিরন্দাজিতে কম্পাউন্ড পুরুষদের ব্যক্তিগত বিভাগে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন গণেশ মণি রত্নম থিরুমুরু।
স্কোয়াশের পুরুষ ও মহিলা দলের জোড়া ব্রোঞ্জ আসে। মহিলাদের দলগত সেমিফাইনালে হংকংয়ের কাছে ১-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয় জোশনা চিনাপ্পা, অনাহত সিং ও তানভি খান্নাদের। অন্যদিকে, পুরুষদের স্কোয়াশ দলও সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...