রোমাঞ্চকর জয়ে পর্তুগালের তিনে তিন

Date:

Share post:

অনেক বিতর্কের জন্ম দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ক্যাম্প ছেড়ে গেলেও, এর বড় কোনো প্রভাব পর্তুগাল দলের ওপর পড়েনি। তাদের পারফরম্যান্সে এমনটা ফুটে উঠল না। দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল ডেনমার্ক। তবে তৃতীয়বার আর পারল না তারা। উয়েফা নেশন্স লিগে টানা তৃতীয় জয় পেল জর্জে জেসুসের দল।
কোপেনহেগেনে প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে ৪-২ গোলে জিতেছে টুর্নামেন্টের শিরোপাধারীরা। শীর্ষস্থানও মজবুত করেছে তারা।
জুয়াও কান্সেলো পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মিকেল ডামসগার্ড। গোল হজমের পরপরই গসালো রামোসের নৈপুণ্যে আবার এগিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে রাসমুস হয়লুনের দারুণ গোলে আরেকবার সমতায় ফেরে স্বাগতিক দল।
এরপর ভিতিনিয়া আবার পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর, বদলি নেমে ব্যবধান বাড়িয়ে ডেনিশদের পয়েন্ট পাওয়ার আশা শেষ করে দেন জোয়াও ফেলিক্স।
স্কোরলাইনের মতো ম্যাচের অন্যান্য পরিসংখ্যানেও পর্তুগিজদের দাপট স্পষ্ট। বল দখলে একটু পিছিয়ে থাকলেও গোলের জন্য তাদের ১৯ শটের ১০টি লক্ষ্যে ছিল। ডেনমার্ক ১২ শট নিয়ে কেবল তিনটিই লক্ষ্যে রাখতে পারে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল।
আরেক ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ওয়েলস। এই দুই দল এবং ডেনমার্কের পয়েন্ট সমান ৩ করে। গোলের হিসেবে ডেনিশরা দুইয়ে, নরওয়ে তিনে এবং ওয়েলস চারে আছে।
এই ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলে নানা ঘটনা ঘটে। মিডিয়ার খবর মতে, কোচের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় বুধবার ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা পরে নিজেই নিশ্চিত করেন দল ছেড়ে যাওয়ার কথা। এরপর কোচ জর্জে জেসুসের আচমকা ‘রোনালদোর সাত নম্বর জার্সি খাফায়েল লেয়াওকে দেওয়ার’ সিদ্ধান্ত বিতর্ককে বলা যায় আরও উসকে দেয়। তবে বাইরে এতকিছু ঘটলেও, ফের্নান্দস, রামোসরা মাঠে ঠিকই আলো ছড়ালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...