শারদীয় পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের ক্রিকেটে হেরে গেলো ত্রিপুরা

Date:

Share post:

উদয়পুরে শারদীয় পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের ক্রিকেটে হোঁচট খেলো ত্রিপুরা। হারলো নিজেদের দ্বিতীয় ম্যাচে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উড়িষ্যার কাছে রাজ্যদল হেরে যায় ১০২ রানের বড় ব্যবধানে। শুক্রবার জামজুরি স্কুল মাঠে টসে জিতে উড়িষ্যা ১৮১ রান করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে। ধনপতি গৌরা ৩৫ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ৫৮, লিঙ্গরাজ রাওতোড়া ২৪ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং প্রতাপ সামন্ত ২৮ বল-এ ২৪ রান করেন। অতিরিক্ত পায় ২২ রান। এরপরই বৃষ্টি শুরু হলে ত্রিপুরার সামনের লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১৬৭ রানের। ওই লক্ষ্যকে তাড়া করতে নেমে রাজ্যে দল নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান করে। রাজেন্দ্র পালুরিয়া ১৪ রান করেন। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বিহার ৪০ রানে হারায় ঝাড়খন্ডকে। ব্যাট নিয়ে বিহার ১৩৮ রান করে। জবাবে ঝাড়খণ্ড ৯৮ রান করতে সক্ষম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...