বক্সিং-এ একদিনে সোনা জয়ের হ্যাটট্রিক

Date:

Share post:

এশিয়ান গেমসের চতুর্দশ দিনে ভারতীয় ক্রীড়াবিদরা হকিতে একটি, বক্সিং-এ ৩টি, কুস্তি ও তীরন্দাজতে ১টি করে সোনা সহ মোট ৬টি স্বর্ণপদক জয় করেছে। এই অভাবনীয় সাফল্যের পর ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৭৬-এ (১৬টি সোনা, ২৫টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ)। পদক তালিকায় ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে।
তীরন্দাজির মহিলা রিকার্ভ বিভাগে কুমকুম মোহোদ, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার ভারতীয় দল ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবার এই ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছে।
কুস্তিতে পুরুষ ফ্রিস্টাইলে ৬৫ কেজি বিভাগে ভারতের সুজিত কালকাল ২-৯ ব্যবধানে পিছিয়ে থেকেও এক অবিশ্বাস্য কামব্যাক করে তাজিকিস্তানের আব্দুলমাজিদ কুদিয়েভকে ১০-৯ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। মহিলাদের ৬৫ কেজি বিভাগে ভারতের পারভীন হুডা চাইনিজ তাইপেই-এর চেন নিয়েন-চিনকে ৩-২ ব্যবধানে (স্প্লিট ডিসিশন) হারিয়ে সোনা নিজের নামে করেন। পুরুষদের ৮০ কেজি বিভাগে তরুণ বক্সার অঙ্কুস পাঙ্ঘাল দক্ষিণ কোরিয়ার কিম মিনসেংকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন।
তীরন্দাজি পুরুষ রিকার্ভ ধীরাজ বোম্মাদেভারা, নীরজ চৌহান এবং যশদীপ ভোগে ভারতীয় দল ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ ব্যবধানে পরাজিত হয়ে রৌপ্যপদক পান। রিকার্ভ মিক্সড টিম কুমকুম মোহোদ এবং ধীরাজ বোম্মাদেভারার জুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চীনের কাছে ৩-৫ ব্যবধানে হেরে রুপো জিতেছেন।
সেপাক তাকরোতে পুরুষদের কোয়াড্রেন্ট সেমিফাইনালে ভারতের পুরুষ দল জাপানের কাছে ০-২ (১২-১৫, ১৩-১৫) ব্যবধানে হেরে ব্রোঞ্জপদক পায়।
সেলিং-এ মহিলাদের ডিঙ্গি ইভেন্টে ভারতের নেত্রা কুমানন ব্রোঞ্জ পদক জিতেছেন।
ভলিবলে পুরুষদের ক্লাসিফিকেশন (৫ম-৮ম স্থান) ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়াকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে।
রাগবি সেভেন পুল-ই এর ম্যাচে ভারতীয় মহিলা দল মালয়েশিয়াকে ২৬-৫ ব্যবধানে হারিয়েছে।
তাইকুন্ডুতে মিক্সড ভার্চুয়ালে কোয়ার্টার ফাইনালে ভারতের কশীশ মালিক কাজাখস্তানের রিতা বাকীশেভার কাছে ১-২ ব্যবধানে হেরে বিদায় নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...