২০০ ছাড়িয়ে ডে ব্রুইনে, জিতলো বেলজিয়াম

Date:

Share post:

জয়ে আসর শুরুর পর, ফ্রান্সের বিপক্ষে হারের তেতো স্বাদ। আবার জয়ে ফেরার তাড়নায় দলকে পথ দেখালেন কেভিন ডে ব্রুইনে। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে তুরস্ককে হারিয়ে দিল বেলজিয়াম। ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন ডে ব্রুইনে, বদলি নেমে তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।
একক নৈপুণ্যে দশম মিনিটে দলকে এগিয়ে নেন ডে ব্রুইনে। দদি লুকেবাকিওকে বল বাড়িয়েই ছুটে যান তিনি, এগিয়ে যাওয়ার পথে ছোট ফিরতি পাস পেয়ে, একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাধা দেওয়ার আগেই নেন জোরাল শট। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। এরই সঙ্গে ক্যারিয়ারে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ডে ব্রুইনে। ৫৯ মিনিটে ডে ব্রুইনের দ্বিতীয় গোলটি আরও দুর্দান্ত। বক্সে সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। প্রতিপক্ষের পাস পেয়েই জোরাল শট নেন নাপোলি তারকা, বল কাছের পোস্ট দিয়ে ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে পায়। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। জাতীয় দলের হয়ে ডে ব্রুইনের মোট গোল হলো ৪০টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০১টি।
এর পরপরই বদলি নামেন লুকাকু এবং ৭৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে তুরস্কের ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষই করে দেন তিনি। সতীর্থের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত টোকায় কেবল বলের দিক পাল্টে দেন অভিজ্ঞ স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৯৪টি, বেলজিয়ামের রেকর্ড।
এবারের আন্তর্জাতিক বিরতিতে শেষ ম্যাচে আবার ফ্রান্সের বিপক্ষে খেলবে বেলজিয়াম। আর ফের ইতালির মুখোমুখি হবে তুরস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...