কল্যাণ সমিতির কোচ আবু তাহের স্পষ্ট জানান, “আমাদের হারানোর কিচ্ছু নেই। তাই চাপও কম, দল বিন্দাস খেলবে।’ চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার ফোরের লড়াইয়ে বৃহস্পতিবার এগিয়ে চলোর বিরুদ্ধে খেতাবের যুদ্ধে নামবে কল্যাণ। এই লড়াইয়ে আগে বুধবার জোর অনুশীলন করে গোটা দল। কোচ আবু জানান, ” ওরা সামান্য এগিয়ে আছে। কারণ ড্র করলেই চ্যাম্পিয়ন হবে। কিন্ত আমাদের কাছে একটাই অপশন – জিততেই হবে। এটাই আমাদের লড়াই করতে শক্তি যোগাবে”।
কল্যাণ সমিতি এবছর শিল্ড খেতাব পেয়েছে। যা ক্লাবের ইতিহাসে সেরা সাফল্য। এবার তাদের সুযোগ লিগের খেতাব দখল করা। আর এটা করতে পারলে এক সাথে দুটো রেকর্ড হবে। প্রথম বার আগরতলা লিগর সেরা হওয়া সাথে দ্বিমুকুট জয়ের এলিট ক্লাবে সামিল হওয়া।


