সিরিজে সমতা ফিরিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজ

Date:

Share post:

জয় ছিনিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে হারালো ভারতকে।রাঁচিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রানের এক পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে। ভারতের হয়ে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন মাত্র ২১ বলে বিধ্বংসী হাফ-সেঞ্চুরি সহ ৮২ রান করেন। শেষদিকে শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ৩২ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন।
২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য জয় তুলে নেয়। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের অপরাজিত অনবদ্য শতরান (১০২* রান) এবং রাদারফোর্ডের ঝোড়ো ৮৪ রানের (৩৭ বল) ওপর ভর করে ৯ বল বাকি থাকতেই ২৫২ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নতুন রেকর্ড। আগামী ১১ অক্টোবর ইন্দোরে অনুষ্ঠিত হবে তৃতীয় লড়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...